চ্যাটজিপিটি ব্যবহারে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার

ভারতের আইআইটি বোম্বের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাহিল ওয়াকোড়েকে তার আবাসিক কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়।

আইআইটি কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার সময় প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করায় সাহিলকে শনাক্ত করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষক ও বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনার পর তাকে আশ্বস্ত করে কক্ষে পাঠানো হয়।

পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, সাহিলকে সম্ভাব্য শাস্তি নিয়ে চাপ দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। আইআইটি কর্তৃপক্ষ বলেছে, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *