ইয়েমেনে সৌদির ২৬ বিমান অভিযান চালানোর দাবি হুথিদের

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান অভিযান চালিয়েছে বলে দাবি করেছে হুথি নেতৃত্ব। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এসব অভিযান পরিচালিত হয়।

হুথিদের দাবি, গত কয়েক দিনে তাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং সামরিক ও লজিস্টিক স্থাপনায় সৌদি বিমান হামলা বাড়িয়েছে। ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে প্রায় ৩০০টি বিমান অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে ১৬ সেপ্টেম্বর একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথিরা। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কী বলা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আগস্টের শেষ দিক থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটির সঙ্গে সৌদি সমর্থিত বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *