দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের ২১ নেতার বৈঠক

ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় ২১ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বৈঠকটি হয় বলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানানো হয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। দিল্লিতে উপস্থিত নেতাদের পাশাপাশি কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সম্পাদকমণ্ডলীর সদস্য অনলাইনে এতে যুক্ত হন। কেন্দ্রীয় কমিটির বাইরে থাকা কয়েকজন নেতারও বৈঠকে উপস্থিত থাকার কথা জানা গেছে।

বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। দলের পুনর্গঠন নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

Source: ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *